২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে প্রাইভেট কারচাপায় ২ পথচারী নিহত

চট্টগ্রামে প্রাইভেট কারের নিচে পড়ে দুই পথচারী নিহত হয়েছেন, যাদের একজন নৌবাহিনীর সদস্য।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2013, 12:14 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

নিহত নূর আলম মীর নৌ বাহিনীতে কর্মরত এবং আবু নোমান মো. সোলায়মান (৫৫) স্থানীয় একটি মসজিদের ইমাম বলে পুলিশ জানায়।

শনিবার সকালে পতেঙ্গা থানার সাত নম্বর জেটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে পতেঙ্গা থানার এসআই আজিজুল ইসলাম জানিয়েছেন।

তিনি বলেন,  একটি প্রাইভেট কার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা ওই দুজনকে চাপা দেয়।

গুরুতর আহত অবস্থায় নূর আলমকে নৌ বাহিনী হাসপাতাল এবং সোলায়মানকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন।