২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল আইনজীবী সমিতিতে আ’লীগ সমর্থিতরা জয়ী

বরিশাল জেলা আইনজীবী সমিতি নির্বাচনে ১৬টি পদের মধ্যে সভাপতি ও সম্পাদকসহ ১৩টিতে আওয়ামী লীগ ও বামপন্থী সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ জয়ী হয়েছে।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

বিএনপি-জামায়াত সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ পেয়েছে তিনটি পদ।

বৃহস্পতিবার নির্বাচন শেষে রাতভর গণনা চলে। শুক্রবার ফলাফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার টিপু সুলতান।

তিনি বলেন, নির্বাচিত সভাপতি সম্মিলিত আইনজীবী পরিষদের কেবিএস আহমদ কবির পেয়েছেন ৩১০ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মুজিবুর রহমান নান্টু।

সাধারণ সম্পাদক পদে সম্মিলিত আইনজীবী পরিষদের গোলাম কবির বাদল ৩৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মহসিন মন্টু।

দুই সহ-সভাপতি হলেন সম্মিলিত আইনজীবী পরিষদের মজিবুর রহমান তালুকদার ও নাসিরউদ্দিন ভূইয়া।

দুই যুগ্ম সম্পাদকের একজন হলেন পরিষদের হালিমা বেগম হ্যাপী এবং আরেকজন হলেন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মাহামুদ হোসেন আল মামুন।

অর্থ সম্পাদকের পদে জয়ী হন জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের মোখলেচুর রহমান।

চার নির্বাহী সদস্য হলেন পরিষদের আতিকুর রহমান জুয়েল, মঞ্জুর রহমান ও ফাহাদ এমএ বাশার এবং ঐক্য পরিষদের মোক্তার হোসেন।

নির্বাচন উপ-পরিষদের পাঁচ জনের মধ্যে চারজন হলেন পরিষদের মুনসুর আহমেদ, কাইয়ুম খান কায়ছার, কাজী মনিরুল ইসলাম ও রতন কুমার। আরেকজন হলেন ঐক্য পরিষদের আবুল কালাম আজাদ।