২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলায় ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ভোলায় ১০ শিশু সাংবাদিক নির্বাচন সম্পন্ন করেছে।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 02:27 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

শুক্রবার বিকালে ভোলা প্রেসক্লাব সম্মেলন কক্ষে নির্বাচিতদের সনদপত্র বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক  খোন্দকার মোস্তাফিজুর রহমান।

নির্বাচিত শিশুরা হল পূর্বা বিশ্বাস, ত্রপা হালদার, অন্তু রানী দাস, হুমায়রা সারা, সাদি আরাফাত, রোহিত রুদ্র, সালমান রিদয়, আতিকুল ইসলাম, অমিত চন্দ্র দে ও আদিল রাফি।

এরইমধ্যে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোণা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, খুলনা, বাগেরহাট ও সাতক্ষীরায় নির্বাচন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার ভোলা সরকারি উচ্চ বিদ্যালয়ে নির্বাচনী পরীক্ষায় অংশ নেয় বায়ান্ন জন শিশু। লিখিত পরীক্ষায় ১৫ জন উত্তীর্ণ হয়। তাদের মধ্য থেকে চূড়ান্তভাবে ১০ জনকে বাছাই করা হয়।

সনদ বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহ-সম্পাদক মুজতবা হাকিম প্লেটো।

বিটিভি’র ভোলা প্রতিনিধি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বিশেষ অতিথি ইত্তেফাক প্রতিনিধি এম ফারুকুর রহমান, বিশেষ অতিথি দৈনিক আজকের ভোলা সম্পাদক মুহাম্মদ শওকাত হোসেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ভোলা প্রতিনিধি আহাদ চৌধুরী তুহিন।

পরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে জেলা প্রশাসককে উপহার দেন অনুষ্ঠানের সভাপতি আবু তাহের।