২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আনোয়ারায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় শুক্রবার পিকআপ-সিএনজি ট্যাক্সি মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালক নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2013, 12:21 PM

Updated : 23 Aug 2022, 10:13 AM

নিহত আমির হোসেন (৪৫) কর্ণফুলী থানাধীন উত্তর বন্দরের বাসিন্দা। সকালে আনোয়ারা থানাধীন ডাকপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল সরওয়ার আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গুরতর আহত অবস্থায় আমির হেসেনকে চমেক হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।