২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে পুত্রবধূর আঘাতে শ্বশুড় নিহত

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় পুত্রবধূর আঘাতে শ্বশুড় নিহত হয়েছেন। এ ঘটনায় পুত্রবধূ আমেনা বেগমকে (২২) গ্রেপ্তার করেছে পুলিশ।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 04:20 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বৃহস্পতিবার সকালে উপজেলার চর পোড়াগাছার চরকলাকোপা   গ্রামের কোডেক কলোনীতে মো. শাহজাহান (৫৫) নিহত  হন।

রামগতি থানার ওসি মো. ইসমাইল মিয়া জানান,  নিহতের নাতিকে ভাত খাওয়ানো নিয়ে ঝগড়ার এক পর্যায়ে পুত্রবধূ আমেনা বেগম শ্বশুড় শাহাজাহানের তলপেটে আঘাত করলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

লাশ উদ্ধার করে সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।