২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৫ বছর কারাভোগ শেষে ফিরল ৬০ যুবক

ভারতের জম্মু কারাগারে পাঁচ বছর কারাভোগ শেষে দেশে ফিরেছে ৬০ বাংলাদেশি যুবক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বেনাপোল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 03:00 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

অবৈধভাবে ভারত হয়ে পাকিস্তান যাওয়ার সময়  তারা  আটক হয়।

বৃহস্পতিবার সন্ধায় বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল চেকপোস্ট আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, পাকিস্তানে ভালো চাকরির আশায় দালালের মাধ্যমে পাঁচ বছর আগে ৬০ যুবক বিভিন্ন সীমান্ত পথে ভারতে যায়।

পাকিস্তান যাওয়ার পথে ভারতের জম্মু আরএস পুরা নয়াশের এলাকা থেকে ভারতীয় পুলিশ তাদের আটক করে জম্মু আমবালা জেল হাজতে পাঠায়।

কারাভোগ শেষে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের মাধ্যমে ট্রাভেল পারমিট নিয়ে তারা দেশে ফেরার অনুমতি পায়।

পরে ইমিগ্রেশন পুলিশ তাদের বেনাপোল পোর্টের থানা পুলিশের কাছে তাদের হস্তান্তর করেন।

বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে থেকে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদের আনুষ্ঠানিকভাবে গ্রহণ করবেন বলে জানিয়েছেন পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক হাবিবুর রহমান।

ফেরত আসা যুবকদের বাড়ি কক্সবাজার ও সিলেট জেলার বিভিন্ন এলাকায়।

মোজাম্মেল হোসেন নামে এক যুবক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ২০০৭ সালে সাতক্ষীরা সীমান্ত দিয়ে অবৈধ পথে ভারতে যাওয়ার পর জম্মু কাশ্মিরের পুলিশের হাতে তারা আটক হয়। আটকের পর পুলিশ তাদেরকে জম্মু আমবালা জেল হাজতে পাঠায়।

৫ বছর ৪ মাস কারাভোগের পর দেশে ফিরতে পেরেছেন বলে জানান তিনি।