চট্টগ্রামে নাশকতার চেষ্টা, ১২ শিবির কর্মী গ্রেপ্তার
চট্টগ্রামে দ্বিতীয় দিনের মত নাশকতা সৃষ্টির চেষ্টার সময় পুলিশের ধাওয়া খেয়ে পালিয়েছে শিবির কর্মীরা।
এসময় পুলিশ ১২ শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার দুপুরে বন্দরনগরীর বিআরটিসি এলাকায় এ ঘটনা ঘটে।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালী) মীর্জা সায়েম মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুপুরে ঝটিকা মিছিল করে জামায়াত ও শিবির কর্মীরা নগরীতে আতঙ্ক সৃষ্টি এবং গাড়ি ভাংচুরের চেষ্টা চালায়।
পুলিশ এসময় ১২ জন শিবির কর্মীকে গ্রেপ্তার করে।
