২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের বিদায়ী সাক্ষাত

তুরস্কের রাষ্ট্রদূত এম ভাকুর এরকুল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2013, 08:27 AM

Updated : 25 Apr 2022, 06:22 PM

প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাষ্ট্রদূত বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়ে তার সঙ্গে সাক্ষাত করেন।

এ সময় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা হয় তাদের মধ্যে।

তুরস্ক মিশনের দায়িত্ব নিয়ে ২০১০ সালের অগাস্টে বাংলাদেশে আসেন ভাকুর এরকুল।

ঢাকায় দায়িত্ব পালনের সময়ে বাংলাদেশ সরকারের সহযোগিতার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান বিদায়ী রাষ্ট্রদূত।

অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রধানমনত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ এ সময় উপস্থিত ছিলেন।