পটিয়ায় আগুনে পুড়ে গেছে ৯ বসতঘর
চট্টগ্রামের পটিয়ায় আগুনে ৯টি বসতঘর পুড়ে গেছে।
বৃহস্পতিবার ভোরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে পশ্চিম পটিয়ার কৈয় গ্রামে এ আগুনের সূত্রপাত হয় বলে ফায়ার স্টেশন থেকে জানানো হয়।
নগরীর লামার বাজার ফায়ার স্টেশনের একটি গাড়ির দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫ টায় আগুন নিয়ন্ত্রনে আসে।
আগ্রবাদ ফায়ার স্টেশনের অপারেটর লিটন বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগুনে নয়টি কাঁচা ও সেমিপাকা বসতঘর পুড়ে যায়।
এসব ঘরের আনুমানিক ১০ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে তিনি জানান।
