২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনায় বিচারককে হুমকি: ৬ জন কারাগারে

আদালত প্রাঙ্গণে মিছিল-সমাবেশ এবং বিচারককে হুমকির মামলায় বরগুনায় পৌর কাউন্সিলরসহ ছয় জনের কারাগারে পাঠানো হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরগুনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2013, 10:18 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

বুধবার বরগুনার ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মো. আশরাফুল ইসলাম এ আদেশ দেন।

এরা হলেন ওয়ার্ড কাউন্সিলর মো. আবু ছালেহ্, মো. তৌহিদ মোল্লা, মো. রইসুল ইসলাম রিপন ও মো. ফারুক শিকদার এবং পৌর যুবলীগ সভাপতি গোলাম আহাদ সোহাগ ও পৌরসভার গাড়িচালক মো. ইউসুফ।

সকালে তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।

মামলার নথি থকে জানা যায়, গত বছরের ২১ জুন বরগুনা পৌর মেয়র মো. শাহাদাত হোসেনের নেতৃত্বে মুখ্য বিচারিক হাকিমের অপসারণ দাবিতে আদালত প্রাঙ্গণে মিছিল সমাবেশে ওই হাকিমকে হুমকিও দেয়া হয়।

পৌর মেয়র শাহাদাত হোসেন ও এই ছয়জনসহ দুই শতাধিক ব্যক্তির বিরুদ্ধে ২৪ জুন মামলাটি দায়ের করেন ওই আদালতের ভারপ্রাপ্ত নাজির আক্তার হোসেন।

শাহাদাত হোসেন এখন জামিনে মুক্ত আছেন।

এ মামলায় গত বছরের ১২ সেপ্টেম্বর পর্যন্ত উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন এ ছয় আসামি।