২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নোয়াখালীতে জামায়াত কার্যালয় ভাংচুর

নোয়াখালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর জামায়াতের কার্যালয় ভাংচুর করেছে জনতা।

নোয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 01:57 PM

Updated : 25 Apr 2022, 06:22 PM

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল বাতিল এবং আটক শীর্ষনেতাদের মুক্তি দাবিতে মঙ্গলবার বিকালে জামায়াত-শিবির মিছিল বের করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাঁধে। 

বিকাল ৪টার দিক জিলা স্কুলের সামনে এ সংঘর্ষে জামায়াতের ১৫ জন আহত হয়েছেন বলে দাবি করেন জেলা জামায়াতের সেক্রেটারি মো. আলাউদ্দিন।

এ সংঘর্ষের পর ১২ জনকে আটক করা হয় বলে পুলিশ জানিয়েছে।

সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বলেন, শহরের পৌর বাজারের সামনে থেকে জামায়াত-শিবিরের কর্মীরা মিছিল নিয়ে জিলা স্কুলের সামনে এলে পুলিশ বাধা দেয়। এ সময় মিছিলকারীরা পুলিশের দিকে ইট নিক্ষেপ করলে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি  নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েক রাউন্ড রবার বুলেট ছুড়তে হয় বলে তিনি জানান।

তিনি আরো বলেন, সংঘর্ষের পর গোদার মসজিদ এলাকায় স্থানীয় জনতা জেলা জামায়াত কার্যালয়ে ভাংচুর চালায় এবং আসবাবপত্র বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।