২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চকরিয়ায় নিহতদের জানাজা সম্পন্ন

কক্সবাজারের চকরিয়ায় বাস দুর্ঘটনায় নিহতদের জানাজার নামাজ মঙ্গলবার বিকালে গাজীপুর শহরের হাড়িনাল উচ্চ বিদ্যালয় সম্পন্ন হয়েছে।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 01:29 PM

Updated : 23 Aug 2022, 10:12 AM

পরে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

এর আগে সকাল ৯টা ২৫ মিনিটে ১৮ জনের লাশবাহী ট্রাক গাজীপুর পৌঁছে। জেলা প্রশাসকের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া রহমান লাশগুলো গ্রহণ করেন। এরপর নেয়া হয় হাড়িনাল উচ্চ বিদ্যালয় মাঠে। সেখানে সনাক্তকরণের পর স্বজনদের দেয়া হয় গোসল করানোর জন্য।

জানাজায় সাংসদ আকম মোজাম্মেল হক, সংসদ সদস্য জাহিদ আহসান রাসেল, গাজীপুরের জেলা প্রশাসক নুুরুল ইসলাম, পুলিশ সুপার আব্দুল বাতেন, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টামন্ডলীর সদস্য এম এ মান্নান, গাজীপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহান শাহ আলমসহ বিভিন্ন দল ও মতের কয়েকহাজার মানুষ অংশ নেন।

সোমবার ভোরে গাজীপুর থেকে যাওয়া একটি বাস কক্সবাজার যাওয়ার সময় চকরিয়ায় সেতুর রেলিং ভেঙে মাতামুহুরী নদীতে পড়ে গেলে ১৮ জনের মৃত্যু হয়।

নিহতরা হলেন গাজীপুরের নোয়াগাও গ্রামের লাল মিয়ার দুই স্ত্রী জয়নব বেগম (৫৫) ও রফিজা খাতুন (৪৫), তার ভাই আব্দুর রশিদ (৩৮), মেয়ে শিউলী বেগম (২৬), ভগ্নিপতি আব্দুল জলিল (৬০), লাঘালিয়ার নজর উদ্দিনের ছেলে আব্দুস সাত্তার (৫০), নোয়াগাওয়ের মাছুম আলীর ছেলে অহিদ আলী (৫০) ও ছেলায়মান (৩৮), খোয়াজ উদ্দিন পলানের ছেলে আফসার উদ্দিন পলান (৪৫), জব্বার আলীর ছেলে আব্দুল বাতেন (৪২), চান মিয়ার স্ত্রী নাজমা বেগম (৫০) হাড়িনালের আবুল হাসেমের ছেলে ইকবাল হোসেন (৩৫), খালেক গাজীর ছেলে আবুল হাসেম (৫০), আজিজ মিয়ার ছেলে রাজিব (৩০), বাড়িয়ার মাছুম উদ্দিনের ছেলে হানিফ (৪০), তিতারকুলের টুক্কা মিয়ার ছেলে আইছ্যেল্লা (৬০), আবুল কাশেমের স্ত্রী সুফিয়া খাতুন (৫০) ও ঢাকার রামপুরারর চান মিয়ার স্ত্রী রহিমা বেগম (৪৫)।