হাজীগঞ্জে ইসলামী ব্যাংকে ভাংচুর
চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় ইসলামী ব্যাংকের একটি শাখায় ভাংচুর চালিয়েছে একদল যুবক।
মঙ্গলবার বিকাল পৌনে ৫টায় হাজীগঞ্জ বড় মসজিদের পাশে অবস্থিত ব্যাংকের শাখাটিতে ভাঙচুর ও হামলা হয় বলে পুলিশ জানিয়েছে।
হাজীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, ভাঙচুরের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
ব্যাংকের ব্যবস্থাপক জয়নাল আবেদীন বলেন, একদল যুবক হঠাৎ ব্যাংকে ঢুকে আসবাবপত্র তছনছ ও ভাংচুর করে। এতে বাধা দিতে গিয়ে ব্যাংকের কয়েকজন কর্মকর্তা-কর্মচারী আহত হয়েছেন।
