২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পার্বতীপুরে ১১ যুদ্ধাপরাধীর প্রতীকী ফাঁসি

একাত্তরে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিচারাধীন ১১ যুদ্ধাপরাধীর প্রতীকী ফাঁসি কার্যকর করেছে দিনাজপুরের পার্বতীপুর ঘাতক দালাল নির্মূল কমিটি।

দিনাজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2013, 10:33 AM

Updated : 23 Aug 2022, 10:12 AM

সোমবার সন্ধ্যা ৭টায় নতুন বাজারে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে তৈরি ফাঁসির মঞ্চে এই ১১ যুদ্ধাপরাধীর কুশপুতুলকে ঝোলানো হয়।

মুক্তিযুদ্ধভিত্তিক গণসঙ্গীতের তালে তালে ফাঁসি কর্যকর করা হয়। এ সময় পার্বতীপুরের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।

যুদ্ধাপরাধের দায়ে গত ৫ ফেব্রুয়ারি জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল কাদের মোল্লাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ রায়কে প্রত্যাখ্যান করে ওইদিনই রাজধানীর শাহবাগে আন্দোলন শুরু করে তরুণ যুবারা। আন্দোলনে একাত্মতা প্রকাশ করে সারাদেশে শুরু হয় কাদের মোল্লাসহ যুদ্ধাপরাধীরে ফাঁসির দাবির আন্দোলন।