২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের খবর জানাবে ‘গণরায়’

যুদ্ধাপরাধীদের ফাঁসি ও জামায়াতে ইসলামীকে নিষিদ্ধ করার দাবিতে গড়ে ওঠা আন্দোলনের সংবাদ এবং মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আন্দোলনের ন্যায্য দাবি তুলে ধরতে আত্মপ্রকাশ করেছে ‘গণরায়’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 05:29 PM

Updated : 23 Aug 2022, 10:11 AM

সোমবার তরুণ সাংবাদিকদের উদ্যোগে গণরায়ের প্রথম সংখ্যাটি প্রকাশিত হয়।

একাত্তরের মুক্তিযুদ্ধের ঘাতক-দালালদের বিচারের দাবিতে ১৯৯২ সালে শহীদ জননী জাহানারা ইমামের নেতৃত্বে গড়ে গণআদালতের গণরায় থেকে অনুপ্রাণিত হয়ে পত্রিকর নামকরণ করা হয়েছে বলে এর প্রকাশনায় যুক্তরা জানিয়েছেন।

তারা বলেছেন, এই পত্রিকায় আন্দোলনে জনগণের প্রতিদিনের অংশগ্রহণের সংবাদসহ মুক্তিযুদ্ধের চেতনার আলোকে আন্দোলন বিষয়ে মতামত ও বিশ্লেষণ তুলে ধরা হবে।

চার পৃষ্ঠার ট্যাবলয়েড আকারের এ পত্রিকাটি ছাপার পাশাপাশি এর জন্য 'গণরায়' নামের একটি ফেইসবুক পাতা খোলা হয়েছে। সেখানে লাইক দিয়ে অনলাইনে প্রতি মুহূর্তের খবরের সঙ্গে থাকা যাবে।

পত্রিকাটি প্রতিদিন শাহবাগের সমাবেশে বিতরণ করা হবে বলে এর প্রকাশকরা জানিয়েছেন।