দাঁড়িয়ে সংহতি জানানোর আহ্বানে সাড়া চট্টগ্রামের
মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে সংহতি জানানোর আহ্বানের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে চট্টগ্রামের গণজাগরণ মঞ্চ।
শাহবাগের নবজাগরণ মঞ্চ থেকে সোমবার এই কর্মসূচি ঘোষণা করা হয়।
টানা সাত দিন ধরে চলে আসা এই আন্দোলনের অন্যতম উদ্যোক্তা ব্লগার ইমরান এইচ সরকার বলেন, “যে যেখানে আছেন, কল-কারখানা, গাড়ি বা রাস্তায়, মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৪টা ৩ মিনিট পর্যন্ত দাঁড়িয়ে যাবেন। যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে বাংলাদেশকে স্তব্ধ করে দেন।”
শাহবাগে উপস্থিত হাজারো জনতা তার এই ঘোষণাকে হাত তুল সমর্থন জানায়।
সোমবার রাতে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গণজাগরণ মঞ্চের আন্দোলনকারীদের পক্ষ থেকে এ ঘোষণা দেন ৭১ এর ঘাতক দালাল নির্মূল কমিটির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শওকত বাঙালি।
তার এ ঘোষণায় উপস্থিত হাজারো জনতা হাত তুলে সমর্থন জানায়। এসময়
সমবেত জনতা যুদ্ধাপরাথীদের ফাঁসির দাবি তুলে শ্লোগান দেয়।
