২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুই ভারতীয় নিহত, বিজিবি-বিএসএফ গোলাগুলি

বিজিবির গুলিতে দুই ভারতীয় নিহত হওয়ার পর ঠাকুরগাঁয়ে বিজিবি ও বিএসএফ’র মধ্যে একঘণ্টা গোলাগুলি হয়েছে।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2013, 11:17 AM

Updated : 25 Apr 2022, 06:21 PM

সোমবার সকালে হরিপুর উপজেলার গোবিন্দপুর পাথরকালী সীমান্তে নিহতরা হলেন ভারতের ফরিদ আহমেদ (৩৮) ও মনির হোসেন (২৮)।

গোলাগুলি থেমে যাওয়ার পর বিএসএফ লাশ দুটি নিয়ে গেছে বলে বিজিবি জানিয়েছে।

বিজিবির মেজর আহমেদ হোসেন বলেন, বেলা ৩টা ৫০মিনিটে কুলিক নদীর তীরে ৩৪৬ নং পিলারের কাছে পতাকা বৈঠকে বসেছে বিজিবি ও বিএসএফ।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১০টার দিকে একদল ভারতীয় চোরাচালানী বিজিবির একটি টহল দলকে আক্রমণ করলে বিজিবি গুলি চালায়। এতে দুই চোরাচালানী নিহত হয়।

সাড়ে ১০টা থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সীমান্তে অবস্থান নিয়ে গুলি শুরু করে। জবাব দিতে বিজিবিও পাল্টা গুলি চালায়।

বেলা ১১টার দিকে গোলাগুলি বন্ধ হয়ে যায় বলে বিজিবি কর্মকর্তা জানান।