জয়দেবপুরে ট্রেনের মধ্যে বৃদ্ধের লাশ
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে জংশনে একটি ট্রেন থেকে অজ্ঞাত পরিচয় এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার সকালে তুরাগ এক্সপ্রেস ট্রেনে একটি সিটের নিচে লাশটি পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের মাস্টার মো. জিয়া উদ্দিন সরদার বলেন, সকাল সাড়ে ৬টার দিকে ট্রেনটি ঢাকা থেকে জয়দেবপুর জংশনে পৌঁছায়। যাত্রীরা নেমে যাওয়ার পর শেষ বগির সিটের নিচে লাশটি দেখে রেলওয়ে গার্ড। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
আনুমানিক ৬৫ বয়সী ওই ব্যক্তির পরনে সাদা পাঞ্জাবী ও পায়জামা ছিল।
