২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালকিনিতে ১৪৪ ধারা জারি

একইস্থানে একই সময়ে দুপক্ষ সমাবেশ ডাকায় মাদারীপুরের কালকিনিতে সমাবেশস্থলের আশেপাশে ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মাদারীপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Feb 2013, 06:13 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

কালকিনি থানার ওসি জিএম শামসুর নূর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আলীনগর ও এনায়েতনগর ইউনিয়নে সকাল ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ওসি জানান, ছাত্রদল শুক্রবার সকালে কালিগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এবং ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগ একই স্থানে সমাবেশ ডেকেছে।

এ নিয়ে এলাকায় উত্তেজনার সৃষ্টি হওয়ায় বিশৃঙ্খলা এড়াতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে বলে জানান তিনি।