২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি এল

সরকারি চাকরি প্রত্যাশীদের কাছে আবেদন চেয়ে ৩৪তম বিসিএসের বিজ্ঞপ্তি এসেছে।   

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 12:32 PM

Updated : 25 Apr 2022, 06:21 PM

বিভিন্ন ক্যাডারে ২ হাজার ৫২টি পদে নিয়োগ দিতে বৃহস্পতিবার এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

কমিশনের ওয়েবসাইটে (http://www.bpsc.gov.bd/) প্রকাশিত বিজ্ঞপ্তিতে দেখা যায়, এবার প্রশাসনে ২০০, পুলিশে ৮০ জনসহ সাধারণ ক্যাডারে মোট ৪৪২ জনকে নিয়োগ দেয়া হবে।

এছাড়া শিক্ষা ক্যাডারে ১ হাজার ৬৯ জন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজে ৬৪ জন নিয়োগ পাবেন।

প্রফেশনাল ও টেকনিক্যাল ক্যাডারে ৪৮৭ জন নিয়োগের বিজ্ঞপ্তি দেয়া হয়েছে।

আগামী ১৮ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে অনলাইনে আবেদনপত্র পূরণ ও ফি জমা নেয়া শুরু হবে।

১৯ মার্চ সন্ধ্যা ৬টা পর্যন্ত আবেদনপত্র জমা দেয়া যাবে এবং ২২ মার্চ সন্ধ্যা ৬টা পর্ন্ত ফি জমা দেয়া যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।