২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে হরতাল ডেকেছে জামায়াত

সমাবেশ করার অনুমতি না পেয়ে চট্টগ্রামে শনিবারে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Feb 2013, 11:34 AM

Updated : 23 Aug 2022, 10:10 AM

নগর জামায়াতের প্রচার সম্পাদক মোহাম্মদ উল্লাহ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহত্তর চট্টগ্রামে এ হরতাল হবে।

“গত মঙ্গলবার হরতালে আমাদের কর্মী নিহত হওয়ার ঘটনায় বৃহস্পতিবার বিকালে আন্দরকিল্লায় সমাবেশ করতে চাইলে আমাদের অনুমতি দেয়া হয়নি। এ কারণে ট্রাইব্যুনালের রায় বাতিল এবং গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল ডাকা হয়েছে।”

চট্টগ্রাম ছাড়াও বান্দরবান, কক্সবাজার, রাঙামাটিতে হরতাল করবে জামায়াত।

একাত্তরের যুদ্ধাপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বাতিল ও শীর্ষ নেতাদের মুক্তির দাবিতে গত মঙ্গলবার হরতাল করে জামায়াতে ইসলামী। ওইদিনই দলটির সহকারী সেক্রেটারি জেনারেলকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় ট্রাইব্যুনাল।

এর পরপরই নগরীর অলঙ্কার মোড়ে একটি পুলিশ বক্সে হামলা চালায় জামায়াত-শিবির কর্মীরা। এ সময় গুলিতে একজন নিহত হন। বিকালে সহিংসতায় নিহত হন আরো তিনজন। এদের মধ্যে ইসলামী ছাত্র শিবিরের এক কর্মীও রয়েছেন।