নারায়ণগঞ্জে শিশু ধর্ষিত
নারায়ণগঞ্জের আড়াইহাজারে সাত বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার মোফাজ্জল হোসেন (১৮) উপজেলার সাতগ্রাম ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের আজগর আলীর ছেলে।
এলাকাবাসীর বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বুধবার সকালে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে মোফাজ্জল শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে ধর্ষণ করে।
শিশুটির চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে মোফাজ্জল পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাতেই শিশুটির বাবা বাদী হয়ে ধর্ষণ মামলা করেন। পরে মোফাজ্জলকে গ্রেপ্তার করা হয় বলে জানান ওসি নজরুল।
