বুধবারের ডিগ্রি পরীক্ষা স্থগিত
জামায়াতে ইসলামী হরতাল ডাকায় বুধবারের পরীক্ষাও পেছানো হয়েছে।
এই পরীক্ষা আগামী ১২ ফেব্রুয়ারি মঙ্গলবার দুপুর দেড়টায় অনুষ্ঠিত হবে বলে বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বুধবার ২০১১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের গণিত/উচ্চাঙ্গ সংগীত/গ্রন্থাগার ও তথ্য বিজ্ঞান চতুর্থ পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল।
হরতালের কারণে মঙ্গলবারের পরীক্ষাও পেছায় জাতীয় বিশ্ববিদ্যালয়। এই পরীক্ষা আগামী শুক্রবার হবে।
