২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন এরশাদ

দুই সপ্তাহের সফরে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 11:58 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

মঙ্গলবার রাত ৯টায় ইকে ৫৮৫ বিমানযোগে ওয়াশিংটনের উদ্দেশ্যে তিনি ঢাকা ছাড়বেন বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সফরকালে এরশাদ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে ‘ন্যাশনাল ব্রেকফাস্ট প্রেয়ারে’ অংশ নেবেন।

এছাড়াও মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক, কংগ্রেসম্যান পিটার কিং, জোসেফ ক্রাউলী, ইভাট ক্লার্ক, এফএইচ ফেলিও মেভাইগা, এনডিআই প্রধান শাড়ি ব্রাউন্ড এবং ডেমোক্রেসী ইন্টারন্যাশনালের কর্মকর্তাদের সঙ্গে জাতীয় পার্টির চেয়ারম্যানের পৃথক বৈঠক করার কথা রয়েছে।

এরশাদের রাজনৈতিক উপদেষ্টা ও পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়া উদ্দিন আহমেদ বাবলু এবং একান্ত সচিব মেজর (অব.) খালেদ আখতার এরশাদের সফর সঙ্গী থাকবেন।

আগামী ২১ শে ফেব্রুয়ারি এরশাদের দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।