২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পানছড়ি বাজারে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত

খাগড়াছড়ির পানছড়ি বাজারে মঙ্গলবার সকালে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2013, 10:52 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

এরমধ্যে রয়েছে গুদাম, চালকল, আবাসিক হোটেল, মুদি দোকান ও শুটকির দোকান।

পানছড়ি থানার ওসি মো. আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অগ্নিকাণ্ডে অন্তত ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান সম্পূর্ণ পুড়ে গেছে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, সকাল ৮টার দিকে পানছড়ি সদরের এই বাজারের একটি তুষের মিল থেকে আগুনের সূত্রপাত হয়। কিছুক্ষণের মধ্যে তা পুরো বাজারে ছড়িয়ে পড়ে। স্থানীয়দের সহায়তায় সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি আগুন নেভানোর চেষ্টা করে। এর প্রায় দেড় ঘন্টা পর জেলা সদর থেকে অগ্নিনির্বাপক দল এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে প্রায় সোয়া এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যাবসায়ীরা দাবি করছেন।  

ক্ষতিগ্রস্তদের অর্থিক সহায়তা দেয়া হবে বলে জানিয়েছেন পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মফিদুল আলম।

ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে ব্যবসায়ীদের সমবেদনা জানিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা ও জেলা আওয়ামী লীগ নেতারা।