২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মৌলভীবাজারের এডিসিকে বদলি

মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. রায়হান কাউছারকে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলি করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 12:05 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে।

এছাড়া জেলার কমলগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে বদলির আদেশাধীন) প্রকাশ কান্তি চৌধুরীকে অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে নিয়োগ দিয়েছে সরকার।

অপর এক আদেশে লালমনিহাটের কালিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো. আমিরুল ইসলাম এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সালাহউদ্দিনকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসাবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়।

একই আদেশে ঝিনাইদহের শৈলকুপার সহকারী কমিশনার (ভূমি) মো. আজহারুল ইসলামকে ইউএনও হিসাবে পদায়নের জন্য রাজশাহী বিভাগীয় কমিশনারে কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে।