২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রূপগঞ্জে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় ট্রাকচাপায় এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হন একজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 10:40 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার সকাল ৯টার দিকে আউখাব এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে নিহত সানিয়া আক্তার (১৮) রুপগঞ্জের হাসেম ফুট কারখানার শ্রমিক।

গুরুতর আহত হন অটোরিকশা চালক আফজাল হোসেনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুলতা পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) হেমায়েত উল্লাহ বলেন, সকাল ৯টার দিকে সেভেন রিং সিমেন্ট কোম্পানির একটি ট্রাক আউখাব এলাকায় একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় অটোরিকশা আরোহী সানিয়া।

দুর্ঘটনার পর ট্রাকটি আটক করা হলেও এর চালক পালিয়ে গেছে।