২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আন্দোলনের মুখে উন্নয়ন ফি কমালো জবি

শিক্ষার্থীদের আন্দোলনের মুখে উন্নয়ন ফি দুই হাজার টাকা কমিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 06:12 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

রোববার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ ফারুক হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।

বাড়ানো উন্নয়ন ফি বাতিল ও বিশ্ববিদ্যালয়ের বেদখল ১০টি হল উদ্ধারের দাবিতে গত ২৭ জানুয়ারি থেকে আন্দোলন করছিল প্রগতিশীল ছাত্রজোট।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে ছাত্রদের ফলপ্রসূ আলোচনার পরিপ্রেক্ষিতে ২০১২-১৩ শিক্ষাবর্ষ থেকে উন্নয়ন ফি দুই হাজার টাকা কমানো হয়েছে।

এর প্রতিক্রিয়ায় ছাত্রজোট নেতা ও বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের সভাপতি ফারুক আহমেদ আবির বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শিক্ষার্থীদের আন্দোলন সফল হয়েছে।”

আন্দোলনে অংশ নেয়া শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে কর্মসূচি স্থগিতের কথাও জানান তিনি।