২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই পক্ষে সংষর্ষ, আহত ১০

ক্রিকেট খেলাকে কেন্দ্র করে চট্টগ্রামের ফিরোজ শাহ কলোনি এলাকায় সংঘর্ষে অন্তত ১০জন আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 02:58 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

এর জের ধরে রোববার বিকালে একপক্ষ নগরীর একে খান মোড় সংলগ্ন জাকির হোসেন সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে।

সকালে পাহাড়তলী থানার দুই মহল্লা ফিরোজ শাহ কেলানি ও জোলাপাড়ার ছেলেদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে কথা কাটাকাটি ও হাতাহাতি হয়। পরে তা বড়দের মধ্যেও ছড়িয়ে পড়ে।

স্থানীয়ভাবে তা মীমাংসার উদ্যোগ নিলেও তা না হওয়ায় বিকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে।

পাহাড়তলী থানার ওসি আবদুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুইপক্ষই লাঠিসোটা নিয়ে এসে ইস্পাহানী রেল গেইটের কাছে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় কয়েকটি দোকনেও হামলা চালায় তারা।

বিকাল সাড়ে ৪টার দিকে কিছু যুবক একে খান গেইট সংলগ্ন জাকির হোসেন সড়ক অবরোধ করে। পরে পুলিশ অবরোধকারীদের হটিয়ে দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক করে বলে জানান ওসি।