নরসিংদীতে বৃদ্ধা খুন
পারিবারিক কলহের জেরে নরসিংদীর রায়পুরা উপজেলায় স্বজনের হাতে এক বৃদ্ধা খুন হওয়ার অভিযোগ উঠেছে।
রোববার বাহেরচর গ্রামে শাহেরা বেগম (৫০) খুন হন বলে পুলিশ জানিয়েছে।
এ ঘটনায় পুলিশ নিহতের ছেলের স্ত্রী ও শ্বশুরকে গ্রেপ্তার করেছে।
রায়পুর থানার ওসি মমিনুর রহমান বলে, র্দীঘদিন ধরে শাহেরা বেগমের ছেলের শশুর নূরুল ইসলামের সঙ্গে তাদের পরিবারের বিরোধ চলছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো।
এর জেরে সকালে নূরুল ইসলাম দা দিয়ে শাহেরা বেগমকে কুপিয়ে আহত করেন।
নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে রায়পুরা থানা পুলিশ নূরুল ইসলাম এবং তার মেয়ে লিপি আক্তারকে গ্রেপ্তার করে।
এ ঘটনায় এখনো মামলা হয়নি বলে ওসি জানান।
