২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে গণপিটুনিতে ‘ডাকাত’ নিহত

গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় ‘ডাকাতির প্রস্তুতির সময়’ জনতার পিটুনিতে এক ব্যক্তি নিহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 06:30 AM

Updated : 23 Aug 2022, 10:09 AM

পুলিশ বলছে, নিহত ফারুক মিয়ার (২৮) বিরুদ্ধে চারটি ডাকাতির মামলা রয়েছে।

রোববার রাত সাড়ে ৩টার দিকে উপজেলার নোয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

কালীগঞ্জ থানার ওসি আব্দুল বাতেন সাংবাদিকদের জানান, নোয়াপাড়ায় একদল ডাকাত ডাকাতির প্রস্তুতি নেয়ার সময় এলাকাবাসী টের পেয়ে তাদের ঘিরে ফেলে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জনতা ফারুককে ধরে ব্যাপক পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ফারুক মারা যান।

“ফারুকের বিরুদ্ধে কালীগঞ্জ ও কাপাসিয়া থানায় দুটি করে চারটি ডাকাতির মামলা রয়েছে। তার লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”

ফারুক কাপাসিয়ার হরিদেবপুর এলাকার শাজাহান মিয়ার ছেলে। কালীগঞ্জের আফসার উদ্দিন ছোটবেলায় ফারুককে পালক নেন। কৈশরেই ‘অসৎ সঙ্গে’ মিশে সে এক সময় ‘ডাকাতে পরিণত হয়’ বলে জানান ওসি।