২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ছয় মন গাঁজাসহ ট্রাক আটক

গাজীপুর সদরের ভোগড়া বাইপাস এলাকায় শনিবার একটি ট্রাক থেকে ছয় মন গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় দুজনকে গ্রেপ্তারও করা হয়। 

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

গ্রেপ্তাররা হলেন ফরিদপুরের বোলমারী উপজেলার ভুলবাড়িয়া এলাকার লায়েব আলী (৪০) ও ট্রাক চালক যশোরের মনিরামপুর থানার কুয়াদা বাজার এলাকার সায়েব আলী (৪২)।

জয়দেবপুর থানাধীন ভোগড়া পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. সোজায়েত হোসেন বলেন, ভোগড়া এলাকায় আটক ট্রাকটি থেকে বস্তাভর্তি  ছয় মন গাঁজা উদ্ধার করা হয়।

ট্রাকটি লবণ নিয়ে কুমিল্লা থেকে বগুড়া যাচ্ছিল। লবণের নিচে গাঁজা লুকানো ছিল।

এ ব্যাপরে জয়দেবপুর থানায় মামলা হয়েছে।