২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফতুল্লায় জামায়াত নেতা গ্রেপ্তার

নারায়ণগঞ্জ সদরের ফতুল্লার এক জামায়াত নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 02:52 PM

Updated : 23 Aug 2022, 10:08 AM

পুলিশ জানিয়েছে, ঢাকার কদমতলী থেকে শুক্রবার রাতে আমিনুল ইসলামকে (৫৫) গ্রেপ্তার করা হয়। শনিবার সকালে তাকে ফতুল্লা মডেল থানায় হস্তান্তর করা হয়।

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ওয়াহিদুজ্জামান বলেন, রাতে কদমতলী এলাকায় লিফলেট বিতরণের সময় কদমতলী থানা পুলিশ আমিনুলকে আটক করে।

আমিনুল জামায়াতের কোন পদে রয়েছেন তা জানাতে পারেনি তিনি। তবে তিনি জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীদের সংগঠিত করেন বলে পুলিশ কর্মকর্তা জানান।