২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পন্টুন থেকে পিছলে পড়ে মৃত্যু

দৌলতদিয়া লঞ্চঘাটের পন্টুন থেকে পা পিছলে নদীতে পড়ে মারা গেছেন এক ব্যক্তি।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2013, 07:57 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

নিহত মো. রোকনুজ্জামান রিন্টু (৪২) ফরিদপুরের সমরিতা হাসপাতালের ব্যবস্থাপক ছিলেন। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার মো. আশরাফুজ্জামানের ছেলে।

রিন্টু শুক্রবার রাত ৯টার দিকে দুর্ঘটনায় পড়েন বলে দৌলতদিয়া নৌফাঁড়ির এসআই তরফদার হাবিবুর রহমান জানিয়েছেন। তিনি ফরিদপুর থেকে ঢাকা যাচ্ছিলেন।

পুলিশ কর্মকর্তা হাবিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পা পিছলে পানিতে পড়ে যাওয়ার প্রায় এক ঘণ্টা পর ডুবুরিরা নদী থেকে রিন্টুর লাশ উদ্ধার করে।

রিন্টু সাঁতার জানতেন না বলে তার পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছে।