২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের রক্ষায় সফল হবেন না খালেদা

যুদ্ধাপরাধীদের রক্ষায় খালেদার চেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেছেন নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান।

মাদারীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 09:46 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

শুক্রবার মাদারীপুরে এক অনুষ্ঠানে তিনি বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়ার ওয়াশিংটন টাইমসে নিবন্ধ লেখার সমালোচনা করেন।

বুধবার ওয়াশিংটন টাইমস পত্রিকায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা নিয়ে একটি নিবন্ধ লিখেছেন। এ নিয়ে বৃহস্পতিবার সংসদে আওয়ামী লীগ দলীয় সাংসদরা ক্ষোভ প্রকাশ করেন।

শাজাহান খান বলেন, রাজাকার, যুদ্ধাপরাধী, মানবতাবিরোধীদের রক্ষার জন্য তার যে এই অক্লান্ত প্রচেষ্টা, তা কখনো সফল হবে না।

বাংলাদেশ বিষয়ে ওয়াশিংটন টাইমসে খালদা জিয়ার লেখা গর্হিত কাজ বলে মনে করেন মন্ত্রী।

দুপুরে শাজাহান খান মাদারীপুর সদর হাসপাতালে আচমত আলী খান রিসার্চ ফাউন্ডেশন বাংলাদেশ ও তাইবা মেডিকেল সেন্টার কেনিয়ার উদ্যোগে ৭ম আন্তর্জাতিক ঠোঁটকাটা, তালুকাটা রোগীদের বিনামূল্যে অপারেশনের চিকিৎসা শিবির উদ্বোধন করে।

এ সময় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ঢাকায় ভারতের রাষ্ট্রদূত পঙ্কজ সরণও উপস্থিত ছিলেন।