২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে জাল নোটসহ গ্রেপ্তার ১

বাগেরহাট শহর থেকে বৃহস্পতিবার ১৯ হাজার টাকার জাল নোটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2013, 09:19 AM

Updated : 23 Aug 2022, 10:08 AM

বিসিক শিল্পনগরী এলাকা থেকে গ্রেপ্তার অরুণ কুমার নাথ (৩৬) চট্টগামের হাটহাজারী উপজেলার লোকনাথপল্লী এলাকার হরেকৃষ্ণ নাথের ছেলে।

শুক্রবার দুপুরে আদালতে হাজির করলে তাকে কারাগারে পাঠানো হয় বলে পুলিশ জানিয়েছে।

বাগেরহাট মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, গোপন সংবাদ পেয়ে অরুণকে গ্রেপ্তার করে শরীরে তল্লাশি চালিয়ে ১৯টি এক হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।

এই ঘটনায় মডেল থানার উপ-পরিদর্শক ফারুক আহমেদ বাদী হয়ে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।