১৩১ অতিরিক্ত পুলিশ সুপারের পদায়ন
অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি পাওয়ার ২০ দিন পর বৃহস্পতিবার ১৩১ জনের বিভিন্ন স্থানে পদায়ন হয়েছে।
পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার তাদের পদায়নের আদেশ দেন।
গত ১০ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই ১৩১ জন জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদে পদোন্নতি দেয়।
