২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে শিশুকে ধর্ষণের অভিযোগ

টাঙ্গাইলের গোপালপুরে পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

টাঙ্গাইল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 02:49 PM

Updated : 23 Aug 2022, 10:07 AM

ওই শিশুকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। শিশুটির মা পূর্ব তিমুরের নাগরিক।

তিনি জানান, পূর্ব তিমুরে চাকুরি করতে গিয়ে ১৯৯৯ সালে বিয়ে করে তাকে বাংলাদেশে নিয়ে আসেন স্বামী। তারপর থেকেই তিনি এদেশে স্থায়ীভাবে বসবাস করছেন।

গত মঙ্গলবার বিকেলে ফুপাতো ভাই কবীর হোসেন (১৭) ওই শিশুকে ধর্ষণ করে। পরে মাকে ঘটনা খুলে বললে তাৎক্ষণিকভাবে তাকে গোপালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়।

চিকিৎসকের পরামর্শে বুধবার বিকেলে তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালের সহকারী পরিচালক নূর মোহাম্মদ জানান, মেয়েটির ডাক্তারি পরীক্ষার জন্য তিন সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডের সদস্য ডা. আসমা আক্তার বৃহস্পতিবার জানান, প্রাথমিকভাবে ধর্ষণ প্রচেষ্টার আলামত পাওয়া গেছে।

গোপালপুর থানার ওসি আনোয়ারুল ইসলাম জানান, ঘটনা শোনার পর তদন্তের জন্য একজন কর্মকর্তাকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মল্লিকা খাতুন ও অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গিয়ে শিশুটির চিকিৎসার খোঁজ-খবর নিয়েছেন।