২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসএসসিতে ভিন্নচিত্র চট্টগ্রামে, বেড়েছে পরীক্ষার্থী

সারাদেশে এসএসসি পরীক্ষার্থীর সংখ্যা এক লাখের বেশি কমলেও চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চিত্র ব্যতিক্রম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

তারারুল হক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 09:39 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

এ শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী বেড়েছে ৫৮৬ জন। একই সাথে পার্বত্য তিন জেলা বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতেও পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে বেশি।

চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক ড. পীযুষ দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, যেখানে সারাদেশে এসএসসি পরীক্ষার্থী কমেছে এ অবস্থায় চট্টগ্রাম বোর্ডে পরীক্ষার্থী বেড়েছে। সারা দেশের বিবেচনায় এটি ব্যতিক্রম ও ভালো দিক।

তিনি জানান, এবার এ বোর্ডের অধীনে মোট ৮৬ হাজার ৫২৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে। গতবার এ সংখ্যা ছিল ৮৫ হাজার ৯৩৭ জন।

ছাত্রী পরীক্ষার্থীর সংখ্যাও এবার বেড়েছে জানিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক বলেন, এবার ছাত্রী ৪৬ হাজার ৮০১ জন ও ছাত্র সংখ্যা ৩৯ হাজার ৭২২ জন।

গত বছরের চেয়ে এবার তিন পার্বত্য জেলায় ৫৫৪ জন পরীক্ষার্থী  বেড়ে এবার ১৩ হাজার ৩৮১ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে বলে জানান ড. পীযূষ দত্ত।

তবে চট্টগ্রাম মহানগরীতে এবার পরীক্ষার্থীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ২২ হাজার ৬২৩ জন, যা গতবারের চেয়ে ৩১৫ জন কম।

বিভাগ ভিত্তিক পরীক্ষার্থীক সংখ্যার দিক দিয়ে এবার এই বোডে মানবিকে পরীক্ষার্থীর সংখ্যা কমেছে। বেড়েছে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা বিভাগে।

বিজ্ঞানে ১৬ হাজার ৩৯ জন ও ব্যবসায় শিক্ষায় ৫১ হাজার ৫৮ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে।

চট্টগ্রাম বোর্ডের অধীনে এবার নতুন ১৭টিসহ মোট ৯৫৭টি দ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিচ্ছে। এছাড়া কেন্দ্রের সংখ্যা ১৪৬ টি থেকে বেড়ে ১৫২ হয়েছে বলে জানান পরীক্ষা নিয়ন্ত্রক।

৩ ফেব্র“য়ারি থেকে আটটি সাধারণ বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার এসএসসিতে তত্ত্বীয় পরীক্ষা চলবে ৫ মার্চ পর্যন্ত। আর ব্যবহারিক পরীক্ষা হবে ৬ থেকে ১২ মার্চ।

পুরনো খবর:

এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ লাখ