২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ১০ শিশু সাংবাদিক নির্বাচিত

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের শিশু সাংবাদিক বাছাই কার্যক্রমে খাগড়াছড়িতে ১০ জন নির্বাচিত হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2013, 09:30 AM

Updated : 25 Apr 2022, 06:19 PM

বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি প্রেসক্লাব মিলনায়তনে নির্বাচিত দশ শিশু সাংবাদিককে সনদ দেয়া হয়।

এরা হলো- রূপাইয়া শ্রেষ্ঠা, জুহি দেওয়ান, প্রজ্ঞা শীলা চাকমা, আইচুক অ্যাডাম রোয়াজা, অন্তু শর্ম্মা, রিজুয়ানুল কবির, ইয়াসমিন আক্তার নিপা, উক্য নু মারমা, ফাতেমা তুজ জোহরা উর্মি ও প্রজন্ম চাকমা।

মঙ্গলবার খাগড়াছড়িতে ৬৫ জন শিশু লিখিত পরীক্ষায় অংশ নেয় । লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা হয় বুধবার। তারপর ১০ জনকে চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়।

এর আগে নীলফামারী, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, সিরাজগঞ্জ, জামালপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ, সিলেট, হবিগঞ্জ, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটিতে শিশু সাংবাদিক নির্বাচন হয়েছে।

খাগড়াছড়িতে সনদ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সুধীন কুমার চাকমা। প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী মো. মোজাম্মেল হক।

এছাড়া পৌর মেয়র মো. রফিকুল আলম ও অতিরিক্ত পুলিশ সুপার মো. জয়নাল আবেদীন ও খাগড়াছড়ি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুহাম্মদ আবু দাউদ অনুষ্ঠানে বক্তব্য দেন।

সভার শুরুতে স্বাগত বক্তব্য দেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জ্যেষ্ঠ সহসম্পাদক মুজতবা হাকিম প্লেটো। সভা পরিচালনা করেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি নুরুল আজম। খাগড়াছড়ি প্রেসক্লাব এ অনুষ্ঠান আয়োজনে সহযোগিতা করে ।

ইউনিসেফের সহযোগিতায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই কার্যক্রমের আওতায় ২০টি জেলায় ১০ জন করে শিশু সাংবাদিক নির্বাচন করছে।