২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাইব্যুনালে প্রসিকিউশনের কাজে সমন্বয়ক নিয়োগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশনের কাজ সমন্বয়ের জন্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমানকে নিয়োগ দিয়েছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2013, 10:23 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

Image
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি মুলতবি

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি মুলতবি

বুধবার আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয়ের উপ সলিসিটর শাহেদ ইকবাল মো. মাহবুব-উর-রহমান স্বাক্ষরিত এক বিবৃতিতে বলা হয়, এম কে রহমানকে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ের প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

তিনি সমন্বয়কের কাজ করবেন নিজের দায়িত্বের অতিরিক্ত হিসাবে। 

এ বিষয়ে জানতে চাইলে এম কে রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নিয়োগের আদেশ আমি হাতে পেয়েছি। এখন থেকে আগের দায়িত্বের সঙ্গে প্রসিকিউশনের সমন্বয়ের কাজও করব।”

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার যুদ্ধাপরাধীদের বিচারের উদ্যোগ নেয়ার পর ২০১০ সালের ২৫ মার্চ তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (প্রথম ট্রাইব্যুনাল) গঠন করা হয়। এরপর বিচার ‘ত্বরান্বিত’ করতে গত বছর মার্চে গঠন করা হয় দ্বিতীয় ট্রাইব্যুনাল।

তবে প্রসিকিউশনের কাজ সমন্বয়ের জন্য এই প্রথম প্রধান সমন্বয়ক হিসাবে কাউকে নিয়োগ দেয়া হলো।