১৭৬ শিক্ষা কর্মকর্তাকে পদোন্নতি
১৭৬ জন সহকারী উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তাকে উপজেলা/থানা শিক্ষা কর্মকর্তার চলতি দায়িত্ব দেয়া হয়েছে।
মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে।
চলতি দায়িত্ব পাওয়া কর্মকর্তাদের তালিকা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (http://www.mopme.gov.bd) পাওয়া যাবে।
