২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিশোরগঞ্জে নকল পোল্ট্রি ফিড ও ঔষধ কারখানা

কিশোরগঞ্জ শহরে নকল পোল্ট্রি ফিড ও ঔষধ তৈরির একটি কারখানা সন্ধান পেয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 11:00 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

মঙ্গলবার দুপুরে খরমপট্রি এলাকার একটি বাসায় অভিযানকালে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় কারখানাটি সিলগালা করে দেয়া হয়।

ডিবি পুলিশের ওসি আনিছুর রহমান বলেন, কারখানাটি থেকে বিপুল পরিমাণ নকল পোল্ট্রি ফিড ও ওষুধ, অ্যাসিডসহ বিভিন্ন কাচাঁমাল, বিভিন্ন কোম্পানির মোড়ক ও সিল এবং কারখানার যন্ত্রপাতি জব্দ করা হয়েছে।

সেইসঙ্গে কারখানার মালিক মানিক রায় (৪০) ও তার সহকারী লুটন চন্দ্র রায়কে (১৮) গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় ডিবি পুলিশের উপ পরিদর্শক (এসআই) মো. সোলায়মান বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করেছেন।