টেকনাফে ১১ মালয়েশিয়াগামী আটক
সমুদ্রপথে মালয়শিয়া যাওয়ার সময় কক্সবাজারের টেকনাফ থেকে ১১ জনকে আটক করেছে বিজিবি।
মঙ্গলবার সকাল ৮ টার দিকে শাহপরীর দ্বীপ পশ্চিম পাড়া থেকে এদের আটক সবাই যশোর জেলার বাসিন্দা। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি টেকনাফ ৪২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল জাহিদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় পাঠানোর জন্য দালালরা এদেরকে শাহপরীর দ্বীপের পশ্চিম পাড়ায় জড়ো করেছিল। গোপন খবর পেয়ে অভিযান চালানো হয়।
এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি।
