২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ট্রেনের ধাক্কায় নারীর মৃত্যু

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) শাটল ট্রেনের ধাক্কায় নগরীতে এক নারীর মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jan 2013, 09:03 AM

Updated : 23 Aug 2022, 10:07 AM

নিহত নূর বেগম (৫০) নগরীর বায়েজিদ থানার আতোরার ডিপো এলাকার আবুল কাশেমের স্ত্রী। তিনি আমিন জুটমিলে কাজ করতেন।

মঙ্গলবার সকাল ৯ টার দিকে আতোরার ডিপো এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির কনস্টেবল শওকত আলী জানান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন,  সকালে ওই এলাকায় রাস্তা পারাপারের সময় বিশ্ববিদ্যালয়গামী একটি শাটল ট্রেনের ধাক্কায় নূর বেগম গুরুতর আহত হন।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।