২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে এসএসসি পরীক্ষার্থী ধর্ষণের শিকার

গাজীপুরের কাপাসিয়া উপজেলায় এক এসএসসি পরীক্ষার্থীকে ধর্ষণ করেছে দুর্বৃত্তরা।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 03:52 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

এ ঘটনায় সোমবার দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এরা হলেন স্থানীয় ব্যবসায়ী কবির হোসেন (৩৫) ও তার শ্যালক জাহাঙ্গীর হোসেন (২২)।

শুক্রবার রাতে কাপাসিয়া বাসস্ট্যান্ড এলাকায় মেয়েটি (১৬) ধর্ষণের শিকার হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

কাপাসিয়া থানার ওসি দেলোয়ার হোসেন স্থানীয়দের বরাত দিয়ে জানান, রাতে প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হলে আগে থেকেই অবস্থান নেয়া ব্যবসায়ী কবিরের ওয়ার্কসপের এক মিস্ত্রি এবং কবিরের শ্যালক জাহাঙ্গীর মেয়েটিকে ভয় দেখিয়ে ধর্ষণ করে।

পরে তার চিৎকারে আশপাশের লোকজন উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় মেয়েটির মা বাদী হয়ে কাপাসিয়া থানায় রোববার রাতে মামলা করেন বলেও পুলিশ কর্মকর্তা জানান।

মেয়েটি এ বছর কাপাসিয়া পাইলট উচ্চ বিদ্যালয় থেকে মানবিক বিভাগের এসএসসি পরীক্ষার্থী বলে প্রধান শিক্ষক সুফিয়া বেগম জানান।