২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

করিমগঞ্জ জামায়াত আমির-সেক্রেটারি গ্রেপ্তার

কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলা জামাতে ইসলামীর আমির ও সেক্রেটারিসহ ছয় নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 02:51 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

সোমবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করে।

এরা হলেন উপজেলা আমির মাস্টার আব্দুল হাই, সেক্রেটারি আতাউর রহমান, নেয়ামতপুর ইউনিয়ন আমির শফিকুল ইসলাম, গুজাদিয়া ইউনিয়ন আমির আতাউর রহমান, কর্মী আব্দুল হাই ও আবুল কাশেম।

করিমগঞ্জ থানার ওসি খোন্দকার শওকত জাহান বলেন, গ্রেপ্তারদের হরতালে গাড়ি ভাংচুরের মামলায় আসামি দেখানো হয়েছে।