২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোড়ক পাল্টে ওষুধ বিক্রি করায় কারাদণ্ড

কম দামের ইনজেকশন ও ট্যাবলেটের মোড়ক পরিবর্তন করে বেশি দামি ইনজেকশন ও ট্যাবলেটের মোড়ক লাগিয়ে বিক্রির জন্য তিনজনকে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

কামাল হোসেন তালুকদার

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jan 2013, 02:07 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

সোমবার সকাল থেকে বিকাল পযর্ন্ত রাজধানীর মিটফোর্ডের বাবুবাজারের নায়না ওষুধ মার্কেটের অভিযান চালিয়ে ওই তিনজনকে কারাদণ্ড দেয়া হয়।

দণ্ডিতরা হলেন- ত্রিদেব কুমার সরকার (৩২), মো. বাবুল (৫৫), অপু রহমান (২৮)।

রর‌্যবের ম্যাজিস্টেট এ এইচ এম আনোয়ার পাশা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই মার্কেটের ‘মেডিসিন কর্ণার’ নামে একটি দোকানে বিভিন্ন দামি ইনজেকশন ও ওষুধের মোড়ক খুলে নিম্ন মানের ও কমদামি ইনজেকশন পাওয়া যায়।

ত্রিদেব ও বাবুলকে দুই বছর করে এবং অপুকে তিন মাসের কারদণ্ড দেয়া হয় বলে জানান আনোয়ার পাশা।

অভিযুক্তদের কাছে সরকারি ওষুধ ও প্যাথেডিন ইনজেকশনও পাওয়া যায় বলে জানান তিনি।

র‌্যাব-৪ এর এই অভিযানে ওষুধ প্রশাসন অধিদপ্তরের পরিদর্শক সৈকত কুমার করও ছিলেন।