২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজার স্থিতিশীল করতে বৈঠক সোমবার

পুঁজিবাজারের স্থিতিশীলতা ফিরিয়ে আনার উপায় খুঁজতে সোমবার বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকে বসছে ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 05:18 PM

Updated : 25 Apr 2022, 06:18 PM

সোমবার বেলা সাড়ে ৩টায় ডিএসই ভবনে এ বৈঠকে নেতৃত্ব দেবেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ।

ডিএসই উপমহাব্যবস্থাপন শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, “তারল্য সংকট সমাধানকল্পে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবেই এ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ডিএসই ও এফবিসিসিআই প্রতিনিধি ছাড়াও ব্যাংক মালিকদের সংগঠন বিএবি, ব্যাংক নির্বাহীদের সংগঠন এবিবি, ইন্সুরেন্স অ্যাসোসিয়েশন প্রতিনিধিসহ বিভিন্ন পক্ষ অংশ নেবেন।”

গত কয়েকমাস ধরেই পুঁজিবাজারে লেনদেনের খরা চলছে। গত ২১ জানুয়ারি ডিএসই লেনদেন পাঁচ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থায় চলে আসে। ওইদিন লেনদেন হয় ১০১ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

লেনদেন কমতে থাকার মধ্যে চলতি মাসে ব্রোকার, ডিলার, মার্ন্ট ব্যাংকসহ বিভিন্ন পক্ষকে নিয়ে ইতোমধ্যেই বৈঠক করেছে ডিএসই।

এদিকে সোমবার সকাল সাড়ে ১০টা থেকে ডিএসইতে শুরু হচ্ছে নতুন দুই ধরনের সূচক। এ উপলক্ষে সকাল ১০টায় সাংবাদিক সম্মেলন ডেকেছে ডিএসই।