ভারতে পাচারকালে ৩ নারী উদ্ধার, আটক ২
বেনাপোল সীমান্ত পথে ভারতে পাচারকালে রোববার তিন নারীকে উদ্ধার করেছে পুলিশ।
এ সময় দুই পাচারকারীকেও আটক করা হয়।
উদ্ধার হয়েছেন নাটোরের ফজলুর হকের মেয়ে হাসি (২১), শরিয়তপুরের আবুল হোসেনের মেয়ে আলো বেগম (২৩) ও নিলুফা (২২)।
আটক দুজন হলেন দিনাজপুরের আব্দুল জলিলের ছেলে জাহিদ ও ময়মন সিংহের সোলায়মান হোসেনের ছেলে লোকমান। তাদের বিরুদ্ধে একটি পাচার মামলা করে গ্রেপ্তার দেখানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
বেনাপোল পোর্ট থানার ওসি একেএম ফারুক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাচারকারীরা ঢাকায় একটি তৈরি পোশাক কারখানার ওই তিন নারী শ্রমিককে ভাল কাজের প্রলোভন দেখিয়ে বেনাপোল নিয়ে আসেন।
তাদের ভারতে পাচারের চেষ্টা চলছে বুঝতে পেরে ওই নারীরা চিৎকার শুরু করলে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে।
